About



সংস্থার নামঃ সার্চ বাংলা ফাউন্ডেশন
Search Bangla Foundation 
সংক্ষেপে বাংলা ও ইংরেজীতে এস.বি.এফ (SBF) বলা হবে।
ইহা সম্পূর্ণ অরাজনৈতিক  অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। 

প্রতিষ্ঠানের অবস্থানঃ 
গ্রামঃ পার্বতীপুর, ডাকঘরঃ উপশহর-৫৪০১, উপজেলাঃ সদর, জেলাঃ রংপুর। সংস্থার প্রয়োজনে কর্মকান্ড বিস্তৃতির প্রেক্ষিতে ও যোগাযোগের সুবিধার্থে সংস্থার কার্যালয় অন্যত্র স্থানান্তর করতে পারবে। কাযৃক্রম বাস্তবায়নের প্রয়োজনে যে কোন এলাকায় প্রকল্প অফিস/শাখা অফিস করতে পারবে। 

লক্ষ্যঃ

 সুবিধা বঞ্চিত ইয়াতিম ও পথশিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ,মানব সম্পদ উন্নয়ন, দরিদ্র নিমূর্ল, মৌলিক  মানবাধিকার সুরক্ষা, নারী পুরুষের অধিকার এবং জঙ্গি কর্মকান্ডের বিরুদ্ধে যুব সমাজে সচেতনা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। 
 


আদর্শ ও উদ্দেশ্যঃ

১.    সমাজের পিছিয়ে পড়া মানুষের সুপরিকল্পিত উপায় সংগঠিত করে উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্ট করা;
২.    কার্যক্রম এলাকার দুঃস্থ পরিবারের নিরক্ষর সদস্যদের অক্ষর দান এবং বিদ্যালয় বহিঃর্ভূত ছেলে মেয়েদের বিদ্যালয়গামী করার জন্য শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন করা।
৩.    পরিবারের সদস্য সংখ্যা আকাঙ্খিত পর্যায়ে রাখার জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি ও স্বাস্থ্য রক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞানদান।
৪.    প্রাকৃতিক দূর্যোগ যেমন- বন্যা, জলোচ্ছাস, ঘুর্ণিঝড়, খড়া, ভূমিকম্প ইত্যাদির ক্ষেত্রে উপদ্রুত এলাকার জনসাধারণকে সাধ্যমত সাহায্য করা।
৫.    পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনায়ন কর্মসূচী বাস্তবায়ন করা।
৬.    দরিদ্র পরিবারগুলোর আর্থিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের “আয় বৃদ্ধিমূলক” প্রকল্প গ্রহণ করা ও বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা।

৭.    উৎপাদন দল গঠনের মাধ্যমে তাদের আয়বৃদ্ধির লক্ষ্যে সহজ শর্তে আর্থিক সুযোগ সৃষ্টিসহ কাজের সুযোগ সৃষ্টি করা।
৮.    উৎপাদন খাতে অর্থ বিনিয়োগের ব্যবস্থা করা।
৯.    স্বাস্থ, পুষ্টি ও গণশিক্ষা কর্মসূচীকে কার্যকরীভাবে এগিয়ে নেয়া।
১০.    কাজের ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে গণমানুষকে কর্মমূখী করা।
১১.    উৎপাদনের কৌশল সম্পর্কে দক্ষতা বৃদ্ধি ও উৎপাদিত দ্রব্যের বাজার নিশ্চিত করার জন্য সহযোগিতা করা।
১২.    শিশুদের কল্যাণ সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ তথা ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

১৩.    জনস্বাস্থ্য, স্যানিটেশন ও প্রজনন স্বাস্থ্য এবং নিরাপদ পানি নিশ্চিত করণ।

১৪.    জাতি, ধর্ম, ও বর্ণ বৈষম্যের উর্ধ্বে থেকে কাজ করা।

১৫.    ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি।

১৬.    কর্ম সংস্থান সৃষ্টি ও আয়বৃদ্ধির জন ক্ষুদ্র পুঁজি ও তহবিল সরবরাহ।
১৭.    দারিদ্র বিমোচন ও অন্যায় অবিচার নির্মূলে দরিদ্র ও বঞ্চিত মানুষের সাথে কাজ করা
১৮.    স্থানীয় ও জাতীয় দূর্যেূাগ বা জরুরি পরিস্থিতিতে ত্রাণ ও পূর্ণবাসন।
১৯.    নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।
২০.    সুবিধা বঞ্চিত ইয়াতিম ও পথশিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা।
২১.    নারী অধিকার ও সর্বক্ষেত্রে ‘জেন্ডার’ ধারণা প্রতিষ্ঠা।
২২.    এইচ.আই.ভি / এসটিডি / এইডস প্রতিরোধমূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন।
২৩.    অবকাঠামোর উন্নয়ন।
২৪.    উন্নয়ন ও সেবা ধর্মী বিভিন্ন সামাজিক এবং অর্থনেতিক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন।

২৫.    কিশোর কিশোরিদের সামাজিক অসংগতি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ।

২৬.    মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
২৭.    বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ।
২৮.    জঙ্গি কর্মকান্ডের বিরুদ্ধে যুব সমাজে সচেতনা বৃদ্ধি।
২৯.    আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্যে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা।
৩০.    জাতীয় দিবস সমূহ পালন।
 




অফিসের ঠিকানা:
সার্চ বাংলা ফাউন্ডেশন
হাজী মান্নান মার্কেট, পার্বতীপুর রোড,
সুলতান মোড়, উপশহর-৫৪০১, মহানগর, রংপুর।
মোবাইল: ০১৭২১৪০০৭৪৭, ০১৭৩৮০৪১০৬১,০১৮৩৯৫৪৯০২২ 

e-Mail: sbfBD.org@gmail.com
Web:  sbfBD.blogspot.com



 
About About Reviewed by Unknown on September 29, 2017 Rating: 5

No comments:

''স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না"
Powered by Blogger.